ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা এখন বিস্ফোরক ও বিপদজনক নগরীতে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

  • আপডেট সময়: ০৮:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • ১০৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতার কারণেই ঢাকা এখন বিস্ফোরক ও বিপদজনক নগরীতে পরিণত হয়েছে। নগরীতে কোন নজরদারি নেই।

আজ বুধবার নয়াপল্টনে বিশ্ব নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যােগে বর্ণাঢ্য র্যাালি শেষে এই কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গতকাল গুলিস্তানের বিস্ফোরণের ঘটনা ভয়াবহ। ১৭জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন নারীও ছিলেন। সীতাকুণ্ড, সাইন্সল্যাবেও বিস্ফোরণ হয়েছে। কেন এসব ঘটনা ঘটছে? এর কারণ সরকারের যেসব বিভাগ হয়েছে যাদের এসব দেখার কথা, নজরদারি করার কথা তারা কোন কাজ করে না, সব দুর্নীতির মধ্যে জড়িত। যার ফলে এসব ভবনগুলোতে কোন নিরাপত্তা নেই। আর আগুনকে প্রতিরোধ করার মতো কোন ব্যবস্থা নেই যার কারণে এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটছে। আর মানুষ প্রাণ হারাচ্ছে। ঢাকা এখন বিস্ফোরক ও বিপদজনক নগরীতে পরিণত হয়েছে। আর এই শহরের বাতাস বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস।

তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সরকারি দলের নারীরা নির্যাতন করছে। আজকে দুঃখ হয় কোন নারী সংগঠনকে প্রতিবাদ করতে দেখিনি।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

ঢাকা এখন বিস্ফোরক ও বিপদজনক নগরীতে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

আপডেট সময়: ০৮:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩