ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন হয়নি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

  • আপডেট সময়: ০৮:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ১০৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের বিরুদ্ধে জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজের বিচারক ফয়সল আতিক বিন কাদেরের আদালত এই আদেশ দেন।

এদিন ডা. মো. শফিকুর রহমানের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত।

জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম তাকে গ্রেফতার করে। এরপর আরেক দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

জামিন হয়নি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

আপডেট সময়: ০৮:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩