ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী’

  • আপডেট সময়: ০৬:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ৯৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র, আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব ও সাম্প্রদায়িকতার উত্থান রুখে দিতে প্রস্তুত বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিজয় অর্জন করি। এই বিজয় পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তির আগ পর্যন্ত পূর্ণতা পায়নি। তার অনুপস্থিতিতে বিজয় ছিল অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ বিজয় পূর্ণতা পেয়েছিল ১০ জানুয়ারি ১৯৭২ সালে।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

‘আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী’

আপডেট সময়: ০৬:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩