ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮ জন

  • আপডেট সময়: ০৮:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • ১০১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে আহত আওয়ামী লীগ ও ছাত্রলীগের আট নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে ঢামেকের জরুরি বিভাগে তাদের নেওয়া হয়। তারা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. জসিম উদ্দিন, বিএমএ ইসি মেম্বার মো. জাবেদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, সাবরিনা চৌধুরী, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে ছিলে গেছে ও আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাতজন বাড়ি ফিরেছেন। লিলি এখনো চিকিৎসাধীন।

এর আগে শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে মঞ্চ ভেঙে পড়ে। তখন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকদের অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮ জন

আপডেট সময়: ০৮:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩