ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন চেয়ে হাইকোর্টে ফখরুল-আব্বাসের আবেদন

  • আপডেট সময়: ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • ৯৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিচারিক আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর এবার হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ সোমবার (২ জানুয়ারি) আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

জামিন আবেদনের শুনানি মঙ্গলবার (৩ জানুয়ারি) ধার্য করেছেন বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে, বিএনপির এই দুই নেতার জামিন আবেদন তিন বার নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু এবং অনেকেই আহত হন।

এ ঘটনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে গত ৮ ডিসেম্বর দিনগত রাতে রাজধানীর বাসা থেকে তাদের আটক করে পুলিশ।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

জামিন চেয়ে হাইকোর্টে ফখরুল-আব্বাসের আবেদন

আপডেট সময়: ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩