ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে হঠাৎ বিএনপি নেতাকর্মীর সমাগম, সতর্ক অবস্থানে পুলিশ

  • আপডেট সময়: ০৮:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • ১০০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের ঘোষণা আসে আরও এক মাস আগে। যদিও সমাবেশস্থল নির্ধারণ নিয়ে এখনও দেন-দরবার চালিয়ে চাচ্ছে দলটি। পুলিশ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে বিএনপিকে। কিন্তু এ প্রস্তাবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সাড়া মেলেনি।

বিএনপির দাবি, নয়াপল্টন অথবা আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে সমাবেশের অনুমতি দিতে হবে। এর বাইরে কোথাও অনুমতি দিলেও সেখানে যাবে না তারা। আজ বিকেলে দলটির কয়েকশ নেতাকর্মী রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর ) বিকাল থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় থেমে-থেমে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন। রাত সাড়ে ৮ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী সেখানে অবস্থান করছিলেন ।

এদিকে বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে তৎপরতা বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে এবং আশপাশের গলিতে অন্যান্য দিনের তুলনায় আজ বিপুল পরিমাণ পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামানও এনে রাখা হয়েছে।

কার্যালয়ে সামনের দলীয় নেতাকর্মীদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, নেতাকর্মীদের এ অবস্থান সাময়িক সময়ের জন্য। সমাবেশকে কেন্দ্র করে কোনো অবস্থান নয় এটি।

এদিকে সমাবেশকে কেন্দ্র নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ব্যানার-ফেস্টুন আনা হয়েছে। শুধু তাই নয়, খাবার রান্না করার জন্য ডেকোরেটর থেকে হাড়ি-পাতিলও এনে রাখা হয়েছে সেখানে।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

নয়াপল্টনে হঠাৎ বিএনপি নেতাকর্মীর সমাগম, সতর্ক অবস্থানে পুলিশ

আপডেট সময়: ০৮:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২