ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে কোনো সমাবেশ হবে না, হতে দেওয়া হবে না : কামরুল ইসলাম

  • আপডেট সময়: ০৩:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ১০৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তিনি বলেন, তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, সেটা কিছুতেই হতে দেয়া হবে না।

শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি আরও বলেন, বিএনপি জামায়াত দেশের সব অর্জনকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশে কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার আসবে না। অশুভ পথে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি।

কামরুল ইসলাম বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি সরকার পতনের আস্ফালন করছে। অথচ ওইদিন পালাবার পথ পাবে না তারা।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর বিএনপিকে ২৬ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করতে চায়।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

নয়াপল্টনে কোনো সমাবেশ হবে না, হতে দেওয়া হবে না : কামরুল ইসলাম

আপডেট সময়: ০৩:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২