ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ এবার নিজের ভোট নিজে দেবে : ফখরুল

  • আপডেট সময়: ০৭:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ১১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ এবার নিজের ভোট নিজে দেবে।

আজ শনিবার (১৯ নভেম্বর) নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা যুদ্ধ করছেন, এই যুদ্ধ মুক্তির যুদ্ধ, অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ।

তিনি বলেন, সিলেট থেকে স্বাধীনতাযুদ্ধ শুরু হয়েছিল, জিয়াউর রহমান এখানেই যুদ্ধ করেছিলেন। সাইফুর রহমান অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করেছিলেন। অর্থাৎ, সিলেটবাসীর ইতিহাস যুদ্ধ করার ইতিহাস। এখন এই সরকারের পতনে যুদ্ধ করতে হবে।

সাধারণ খেটে খাওয়া মানুষ শান্তিতে নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।

তিনি বলেন, ১৯৯০ সালেও আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আবারও সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

মির্জা ফখরুল বলেন, আমরা দেশে শান্তি চাই, অশান্তি চাই না। এক দফা দাবি, সরকারের পতন চাই। শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

জনগণ এবার নিজের ভোট নিজে দেবে : ফখরুল

আপডেট সময়: ০৭:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২