ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাঠে আসছেন বিএনপি নেতাকর্মীরা

  • আপডেট সময়: ১২:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ১১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে আজ শনিবার সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে সিলেট এসে পৌঁছেছেন। আজ সকাল থেকেও খণ্ড খণ্ড মিছিল সহকারে বিভিন্ন স্থানের নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে ছুটে আসছেন। সমাবেশের আগেই মাঠ কানায় কানায় ভর্তি হয়ে রাস্তায়ও লোকসমাগত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি নেতারা।

এদিকে, গণসমাবেশের সকল প্রস্তুতি শুক্রবার বিকেলের মধ্যেই শেষ করেছে সিলেট বিএনপি। বিভাগজুড়ে ডাকা গণপরিবহন ধর্মঘটের কারণে একদিন আগেই ভরে গেছে আলিয়া মাদরাসা মাঠ। শুক্রবার বিকেলেই পুরো মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়। রাতেও কিছুক্ষণ পরপর মিছিল সহকারে বিভিন্ন স্থানে থেকে আসতে থাকেন নেতাকর্মীর। শুক্রবার মধ্যরাত পর্যন্ত আলিয়া মাঠ হয়ে উঠে উৎসবের ময়দান।

এর আগে শুক্রবার বিকালেই মিছিলের মহানগরে পরিণত হয় সিলেট। দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাঠে আসেন বিভিন্ন স্থানের বিএনপি নেতাকর্মীরা।

বিকালে সুনামগঞ্জের ছাতক থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে মিছিল সহকারে আসেন নেতাকর্মীরা।

এছাড়াও সুনামগঞ্জের তাহিরপুর-মধ্যনগরসহ ভাটি অঞ্চলের উপজেলাগুলো থেকে বেশ কিছু নৌকাযোগে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসেন সমাবেশস্থলে।

সমাবেস্থলে আগাম আসা হাজার হাজার নেতাকর্মীদের সিলেট জেলা ও মহানগরসহ বিভিন্ন এলাকার নেতারা ক্যাম্প তৈরি করে এবং কমিউনিটি সেন্টার ভাড়া করে রাখেন। তাদের খাবারেরও ব্যবস্থা করেন এসব নেতা।

এদিকে বিএনপির এই গণসমাবেশকে কেন্দ্র করে ধর্মঘটের কবলে পড়েছে পুরো সিলেট বিভাগ। সিলেট জেলায় দুটি পরিবহন শ্রমিক সংগঠন দাবি নিয়ে ডেকেছে ধর্মঘট। বাকি ৩ জেলার মধ্যে হবিগঞ্জে অনির্দিষ্টকালের এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জে শনি-রবিবার এই দুইদিন পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।

আজ শনিবার সিলেটে জেলা বাস-মিনি বাস মালিক সমিতি ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা সকাল-সন্ধ্যার ধর্মঘট শুরু হয়েছে। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এ ধর্মঘট। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাঠে আসছেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময়: ১২:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২