ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের ক্ষমতার কোনো মোহ নেই : ওবায়দুল কাদের

  • আপডেট সময়: ১০:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • ১১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার মোহ আওয়ামী লীগের নেই। জনগণ চাইলে ক্ষমতায় থাকব, না হয় থাকব না।

আজ সোমবার (১৪ নভেম্বর) দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হারানো হাওয়া ভবন ফিরে পেতে চায়। তবে নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের দুর্বল করে ফেলেছে। নির্বাচনে এলেই দেখা যাবে কার জনপ্রিয়তা বেশি।

‘দেশে গণতন্ত্র নাই’- বিএনপি মহাসচিবের এই অভিযোগের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, যাদের দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

আ.লীগের ক্ষমতার কোনো মোহ নেই : ওবায়দুল কাদের

আপডেট সময়: ১০:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২