লোকসমাচার ডেস্ক:ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে এবং আমরা সরকার গঠন করব। এতে অব্যাহত থাকবে উন্নয়নের ধারা।’
চট্টগ্রামের আনোয়ারায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে আজ শনিবার বেলা ১১টার দিকে এসব কথা বলেন মন্ত্রী।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। এর পর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। নির্বাচনে কারা এল, কারা এল না, এটা কোনো বিষয় নয়। নির্বাচন সাংবিধানিক বিষয়।
নির্বাচন এলেই বিএনপি টালবাহানা শুরু করে মন্তব্য করে ভূমিমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনও সাংবিধানিক পদ্ধতিতে হবে। কেউ বাধা দিলে আমরাও মাঠে আছি। তাঁদের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের কথা জনগণ ভোলেনি।’






















