ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজীর, সম্পাদক পনিরুজ্জামান

  • আপডেট সময়: ০৮:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • ৮৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। টানা তৃতীয়বারের মতো ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বেনজীর আহমদ। তবে নতুন সাধারণ সম্পাদক পেয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগ। তিনি হলেন পনিরুজ্জামান তরুণ, যিনি এর আগে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শনিবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে সম্মেলন অনুষ্ঠান শুরু হয়। দুপুর সোয়া ২টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সম্মেলন উদ্বোধন করেন।

বিকাল সোয়া ৫টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটি ঘোষণা করেন।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজীর, সম্পাদক পনিরুজ্জামান

আপডেট সময়: ০৮:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২