ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণসমাবেশ মঞ্চে রাখা ছিল খালেদা জিয়ার জন্য চেয়ার

  • আপডেট সময়: ০৬:১৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • ১১০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ মঞ্চে ফাঁকা রাখা ছিল বেগম খালেদা জিয়ার জন্য চেয়ার। এর আগে গত ময়মনসিংহ ও খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশেও মঞ্চের মাঝখানে খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছিল।

সভামঞ্চের ঠিক মাঝখানে রাখা চেয়ারে ‘সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ লেখা একটি পোস্টার লাগানো ছিল।

এ প্রসঙ্গে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন জানান, খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস। তিনি সভামঞ্চে উপস্থিত না থাকলেও আমাদের সবার অন্তরে আছেন। সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সম্মানে চেয়ারটি খালি রাখা ছিল।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে আজ রংপুর বিভাগীয় শহরে দলটির চতুর্থ গণসমাবেশ হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

গণসমাবেশ মঞ্চে রাখা ছিল খালেদা জিয়ার জন্য চেয়ার

আপডেট সময়: ০৬:১৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২