ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিত্রাং: বিএনপির কর্মসূচি স্থগিত

  • আপডেট সময়: ১০:৫৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • ১১৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের চলমান সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ অক্টোবর) যে দুটি দলের সঙ্গে সংলাপের কর্মসূচি ছিল তা স্থগিত করা হয়েছে।

এদিন বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ন্যাপের একাংশের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও বিকেল ৪টায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে গুলশান কার্যালয়ে বিএনপির বৈঠক হওয়ার কথা ছিল। এ দুটি বৈঠকের পরিবর্তিত সময় পরে জানানো হবে।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় নেতাকর্মীদের প্রতি ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে এবং তাদের সহযোগিতা করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর স্থানীয় কমিটির নেতা ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

সিত্রাং: বিএনপির কর্মসূচি স্থগিত

আপডেট সময়: ১০:৫৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২