ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা দুলু আর নেই

  • আপডেট সময়: ০৭:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ১০৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলু (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে এই বিএনপি নেতা এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা এসব তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে অসুস্থতা অনুভব করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় দুলুকে। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তাৎক্ষণিকভাবে তার হার্টে রিং পরানো হয়।

এরপর অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দুলুকে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।

আজিজুল হাসান দুলুর জানাজা আজ এশার নামাজের পর নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শফিকুল আলম মনা।

ট্যাগ
জনপ্রিয়

সীমান্তের ওপার থেকে শিল্পখাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

বিএনপি নেতা দুলু আর নেই

আপডেট সময়: ০৭:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২