ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফখরুলসহ বিএনপির ৪ নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

  • আপডেট সময়: ০৩:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ১৬০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:হত্যার হুমকির অভিযোগে ঢাকার নিম্ন আদালতে দায়ের হওয়া মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন। বিএনপি নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, নিতাই রায় চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন।

উল্লেখ্য, সোমবার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে এ মামলা হয়। পরে মামলার শুনানি নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। তাই এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপির এই চার শীর্ষ নেতা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফরে সরকারি-বেসরকারি ২১ সমঝোতা, ২ অনুদান চুক্তি

ফখরুলসহ বিএনপির ৪ নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট সময়: ০৩:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯