ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারীতে জরুরি বৈঠকে হেফাজত নেতারা

  • আপডেট সময়: ০২:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • ৯৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলাম বাংলাদেশের সভা রোববার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শুরু হয়েছে।

সভায় সভাপতিত্ব করছেন সংগঠনের আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরী। সভায় ৩৫ জনের মতো কেন্দ্রীয় কমিটির নেতা উপস্থিত রয়েছেন।

সভায় কি বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। অনেকে গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়ে আলোচনা হবে। তা ছাড়া মাদ্রাসা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, গত ২৬ থেকে ২৯ মার্চ চট্টগ্রামের হাটহাজারী, পটিয়া, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, সিলেটসহ দেশের কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় হেফাজত ইসলামের নেতা-কর্মীদের আসামি করে মামলা হয়। এ ছাড়া ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হককে এক নারীসহ ঘেরাও করে স্থানীয় আওয়ামী লীগের লোকজন। তখন মামুনুল দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

মামুনুল ইস্যু নিয়ে হেফাজত ইসলামের নেতাদের বিব্রত হতে হচ্ছে। কেন্দ্রীয় ভাবে সংগঠনের অবস্থান পরিষ্কার করা দরকার বলেও হেফাজত মনে করছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

হাটহাজারীতে জরুরি বৈঠকে হেফাজত নেতারা

আপডেট সময়: ০২:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১