ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে

  • আপডেট সময়: ০৯:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৫৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে। তা না হলে শেখ হাসিনা আবার সুযোগ পাবে। তাকে সুযোগ দেওয়া যাবে না। যদি তাকে কেউ সুযোগ দিতে চান, তাহলে আবারও দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। অস্বাভাবিক হয়ে পড়বে দেশের রাজনীতি।

শনিবার (২৯ মার্চ) দুপরে লক্ষ্মীপুরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ পরিবার ও নির্যাতিত শতাধিক নেতাকর্মীর মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। শহরের পুরাতন গোহাটা সড়কের বশির ভিলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত ১৫ বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন হয়েছে। বিচার পেতে হলে প্রকৃত ঘটনায় মামলা করবেন। মামলা না হলে বিচার পাবেন না। তবে শত্রুতামূলকভাবে কাউকে মামলায় জড়াবেন না। নিরাপরাধ কেউ যেন মামলায় হয়রানির শিকার না হয়। গত ৬-৭ মাসে প্রকৃত মামলার পাশাপাশি শত্রুতামূলকভাবে কিছু আসামি করা হয়েছে। এ কারণে মামলাগুলো দুর্বল হয়ে যায়। এতে প্রকৃত আসামিরা সুযোগ পেয়ে যায়। এ সযোগ আপনারা দেবেন না।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে

আপডেট সময়: ০৯:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫