ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড গড়া জয়ে বাংলাদেশের সিরিজ শুরু

  • আপডেট সময়: ০৭:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১৪৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি নির্ধারিত থাকলেও ইফতারের আগেই ম্যাচ শেষ করে দিয়েছে টাইগাররা। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১১৪ রানের মামুলি লক্ষ্য মাত্র ১৫ ওভার ১ বলে অতিক্রম করে ফেলেছেন তামিম-শান্তরা।

দলের জয়ে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান তানজিদ হাসান তামিম। তিনি টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করে ৩২ বলে ফিফটি পূর্ণ করেন। ৪২ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬৭ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম।

এছাড়া ৩৩ বলে ২৭ রান করে ফেরেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪১ রান করা পাকিস্তান; পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান।

তার চেয়েও বড় কথা ১৯ ওভারে ৭০ রানে পাকিস্তান হারায় ৬ উইকেট। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এত কম রানে এর আগে ৬ উইকেট হারায়নি পাকিস্তান। আজ ৭০ রানে ৬ উইকেট হারানোর বাজে নজির গড়ে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান।

এদিন তরুণ পেস বোলার নাহিদ রানার গতির মুখে পড়ে ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে মিডলঅর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ ৪৭ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেন।

নাহিদ ৭ ওভারে ২৫ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

রেকর্ড গড়া জয়ে বাংলাদেশের সিরিজ শুরু

আপডেট সময়: ০৭:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬