ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

  • আপডেট সময়: ১০:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ১১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ব্রেক্সিট ইস্যুতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ২১ এমপিকে বরখাস্ত করার প্রতিবাদে পদত্যাগ করেছেন পার্টির হুইপ ও কর্মসংস্থান এবং পেনশন বিষয়ক মন্ত্রী অ্যামবার রুড। প্রধানমন্ত্রীর প্রতি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে অ্যামবার রুড পদত্যাগ করেন।

এর আগে সরকারের বিরোধিতা করায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ২১ এমপিকে বরখাস্ত করে প্রধানমন্ত্রী বরিস জনসন।

রুড মনে করেন, টরি পার্টির ওই এমপিদের বরখাস্ত করা গণতন্ত্রকে হত্যা করার সামিল। কারণ স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার সবারই রয়েছে। খবর বিবিসির।

তিনি আগেই হুশিয়ার করেছিলেন, ব্রেক্সিট ইস্যুতে টরি দলের কোনো এমপি সরকারের বিরোধিতা করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার ও পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হবে।

বিরোধী লেবার পার্টির এমপিরা যখন সরকারের ‘নো ডিল ব্রেক্সিট’ এর উদ্যোগ থামানোর পরিকল্পনা করছিল, তখনই কনজারভেটিভ এমপিদের উদ্দেশে সরকারের পক্ষ থেকে এমন সতর্কতা দেয়া হয়েছিল।

বহিষ্কৃতরা আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হতে পারবেন না বলে হুশিয়ার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদার দের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

আপডেট সময়: ১০:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯