ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটেনে দাঙ্গা হবে পথে পথে, দেখা দেবে ভয়াবহ বিশৃঙ্খলা

  • আপডেট সময়: ০৭:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
  • ২৩৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ব্রেক্সিট ইস্যুতে অস্থিরতা বিরাজ করছে ব্রিটেনের পার্লামেন্টে। নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিকল্পনা অনুসারে চুক্তিহীন ব্রেক্সিট (নো ডিল ব্রেক্সিট) বাস্তবায়ন হলে দেশে খাদ্য সংকট দেখা দেবে। বাড়বে খাবারের দাম। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ কমে যাবে। সমুদ্রে পণ্য পরিবহন রুটে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেবে।

ফলে যুক্তরাজ্যের পথে পথে দেখা দেবে দাঙ্গা-হাঙ্গামা, নানা অরাজকতা।

বুধবার প্রকাশিত ব্রিটিশ সরকারেরই এক প্রাক-মূল্যায়ন নথিতে এমন সতর্ক করা হয়েছে।

চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকর হলে তা নিয়ে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ হতে পারে, যা দেশজুড়ে অরাজক পরিস্থিতির জন্ম দিতে পারে বলেও এতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

‘অপারেশন ইয়োলোহ্যামার’ নামের এ প্রাক-মূল্যায়ন নথিটি বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার নয় দিন পর গত ২ আগস্ট প্রস্তুত হয়েছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদার দের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

ব্রিটেনে দাঙ্গা হবে পথে পথে, দেখা দেবে ভয়াবহ বিশৃঙ্খলা

আপডেট সময়: ০৭:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯