ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ২৮ নেতাকে বহিষ্কার

  • আপডেট সময়: ১০:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসছিলেন, যা সংগঠনের নীতিমালার পরিপন্থী।

বহিষ্কারের তালিকায় রয়েছেন নোয়াখালী, পটুয়াখালী ও পিরোজপুর জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন- নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোছলে উদ্দিন নিজাম চৌধুরী, অ্যাডভোকেট মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদসহ

পটুয়াখালী জেলার দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বহিষ্কারের আওতায় পড়েছেন। তাঁদের মধ্যে আছেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি মিজানুর রহমান খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার হাওলাদারসহ ইউনিয়ন ও পৌর পর্যায়ের নেতারা।

এ ছাড়া পিরোজপুর জেলার স্বরূপকাঠি পৌর ও ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কৃষকদলের একজন সদস্যকেও বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তিরা বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং দলের সঙ্গে তাদের সব ধরনের সম্পর্ক স্থগিত থাকবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! তবুও ২৪ বছর ধরে সরকারি বেতন তুলছেন অধ্যাপক জয়নাল!

বিএনপির ২৮ নেতাকে বহিষ্কার

আপডেট সময়: ১০:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬