ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিজয় র‌্যালি, নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • আপডেট সময়: ০৬:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ১৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মহান বিজয় দিবসে আজ বর্ণাঢ্য বিজয় র‌্যালি করবে বিএনপি। এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

শনিবার দুপুর ১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হওয়ার কথা রয়েছে। তাদের এই র‌্যালি মালিবাগ গিয়ে শেষ হবে। সরজমিন দেখা গেছে, র‌্যালিকে কেন্দ্র করে সকালে নয়াপল্টনে একটি পিকআপ ট্রাকে ২০টি মাইক আনা হয়েছে। তবে সেগুলো এখনো লাগানো শুরু হয়নি। কার্যালয় থেকে বেশ দূরে ট্রাকটি রয়েছে। এদিকে নয়াপল্টনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা এখনো কার্যালয়ের সামনে আসতে শুরু করেননি।

আর কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে।

ট্যাগ
জনপ্রিয়

আর কেউ যেন এই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী

বিএনপির বিজয় র‌্যালি, নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

আপডেট সময়: ০৬:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩