লোকসমাচার ডেস্ক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, শিশু এবং যেই বের হোক না কেন, তারা যেন বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিটে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি, লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।
এদিন, বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালসবুজ রঙে সাজানো বাসে চড়ে সংবর্ধনাস্থলে পৌঁছান তিনি। ৩০০ ফিটে পৌঁছে দলীয় সংবর্ধনা মঞ্চে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড হয়ে তিনশ ফিটে অসংখ্য নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড় ঠেলে তিনি অভ্যর্থনা মঞ্চে পৌঁছান। পথে পথে তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন।























