ঢাকা ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে পাঠানো চিঠিতে যা বললেন মোদি

  • আপডেট সময়: ০২:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৩৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বিএনপি তার মায়ের আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করে চিঠিতে বলা হয়েছে, এই আদর্শগুলো ভারত ও বাংলাদেশের নতুন পথচলা নিশ্চিতে ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে ‘আলোকবর্তিকা’ হিসেবে কাজ করবে।

বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন। এদিন তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে খালেদা জিয়ার বিদায়ে তৈরি হওয়া ‘অপূরণীয় ব্যক্তিগত ও জাতীয় শূন্যতার কথা উল্লেখ করে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন নরেন্দ্র মোদি।

২০১৫ সালের জুন মাসে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার আন্তরিকভাবে স্মরণ করার কথা উল্লেখ করে মোদি লিখেছেন, “তিনি ছিলেন সংকল্প ও আদর্শনিষ্ঠায় বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।”

মোদি আরও লিখেছেন, “বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, তার প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ ও উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে।”

চিঠিতে তারেক রহমানের প্রতি মোদি বলেন, “আমি নিশ্চিত যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে। একইসঙ্গে তা এক নতুন পথচলা নিশ্চিত করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।”

রাষ্ট্রীয় শোকের মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিও গভীর সহমর্মিতা জানিয়েছেন মোদি। বার্তায় তিনি উল্লেখ করেছেন, “এ দেশের মানুষ বরাবরই শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। তারা তাদের গণতান্ত্রিক ঐতিহ্য ও জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীতে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে।”

চিঠির শেষের দিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময় কাটিয়ে ওঠার জন্য শক্তি ও ধৈর্য প্রার্থনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! তবুও ২৪ বছর ধরে সরকারি বেতন তুলছেন অধ্যাপক জয়নাল!

তারেক রহমানকে পাঠানো চিঠিতে যা বললেন মোদি

আপডেট সময়: ০২:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬