ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের মনোনয়ন পেলেন মিজানুর রহমান আজহারী

  • আপডেট সময়: ০৭:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৯৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী, ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

বুধবার (১৯ নভেম্বর) ড. মিজানুর রহমান আজহারীর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ঘোষণার পর থেকেই আসনটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।

জামায়াতের শীর্ষ নেতৃত্ব জানান, আজহারীকে মনোনয়ন দেওয়া হলেও তিনি ব্যক্তিগত কারণ এবং দাওয়াতি কাজে মনোযোগ দেওয়ার জন্য নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এ সিদ্ধান্তে দলীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, তাঁর ব্যাপক জনপ্রিয়তা ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করতে পারত।

ঢাকা-৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে। তবে এ আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

জামায়াতের মনোনয়ন পেলেন মিজানুর রহমান আজহারী

আপডেট সময়: ০৭:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫