ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গত ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৩০

  • আপডেট সময়: ১১:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ১১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশে এ বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ৬৮৮টি রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছে ১৩০ জন। এসব ঘটনায় আহত হয়েছেন ৮ হাজার ৫৯৪ জন। রোববার (১৯ ডিসেম্বর) আইন ও সালিশ কেন্দ্র (আসক) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নিহতদের মধ্যে ৫৭ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক, ৪ জন বিএনপির নেতাকর্মী ও ১ জন সাংবাদিক। নিহতদের মধ্যে ৫০ জনের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

এই সময়ের মাঝে শিশু হত্যা হয়েছে ৫৪৭ এবং স্বামীর নির্যাতনে মারা গেছে ২১৩ নারী। এই ১১ মাসে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে ১ হাজার ২৪৭টি এবং ধর্ষণ পরবর্তী হত্যা ৪৬টি। আর ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে ৯ জন নারী। এছাড়াও ধর্ষণের চেষ্টা হয়েছে ২৮৬ জনের সাথে।

এতে আরও বলা হয়, বিগত ১১ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকাকালে প্রাণ গেছে ৬৭ জনের। অন্যদিকে এই বছর নির্যাতনের শিকার হয়েছে ১৯৩ জন সাংবাদিক।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ডিসেম্বরকে টার্গেট করে শ্রমিক আন্দোলন, নেপথ্যে আওয়ামী লীগ: গোয়েন্দা প্রতিবেদন

গত ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৩০

আপডেট সময়: ১১:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১