ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে তাজিয়া মিছিলে নিষেধাজ্ঞা কেন?

  • আপডেট সময়: ০৪:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯
  • ১৪২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের প্রেক্ষিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে জম্মু কাশ্মীরে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আজ মঙ্গলবার পবিত্র আশুরা পালন করছেন উপত্যকাটির ধর্মপ্রাণ শিয়া মুসলিমরা। কাশ্মীরে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে শিয়া মুসলিমদের পাশাপাশি এবার সুন্নিরাও আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আর সেই পরিস্থিতি আঁচ করতে পেরে গোটা অঞ্চলে কারফিউয়ের পাশাপাশি তাজিয়া মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন।

গত শনিবার পবিত্র আশুরার আগাম প্রস্তুতি হিসেবে শ্রীনগরে শিয়া মুসলিমদের বড় একটি মিছিল বের হয়। নিরাপত্তার অজুহাতে পুলিশ লাঠিচার্জ ও ছররা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয় সেই মিছিল। এতে চার সাংবাদিকসহ অসংখ্য লোক গুরুতর আহত হন। পরদিন রবিবার শ্রীনগরের রানওয়ারি এবং বাগদাম এলাকায় পৃথক দুটি ছোট মিছিলে পুলিশি হামলার ঘটনা ঘটে। এতে ১২ শিয়া মুসলিম আহত হওয়ার খবর মিলেছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট দিল্লি সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। এরপর থেকেই সেখানে ব্যাপক জনরোষের উদ্রেগ ঘটে। প্রায় প্রতিদিনই ভারতীয় নিরাপত্তাবাহিনী ও সাধারণ জনগণ ছোটবড় সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এসবের মধ্যেই কাশ্মীর ইস্যুতে পাক-ভারত মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদার দের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

কাশ্মীরে তাজিয়া মিছিলে নিষেধাজ্ঞা কেন?

আপডেট সময়: ০৪:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯