ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না : সারজিস

  • আপডেট সময়: ০৮:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১৪৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, ন্যূনতম জ্ঞান ও শিক্ষা না রেখে মানুষকে যারা বিভ্রান্ত করে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে প্রচারণা ও উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আমাদের ভুললে চলবে না, এই নতুন বাংলাদেশটা এক হাজারেরও বেশি শহিদের জীবনের বিনিময়ে পেয়েছি। অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে এখানে। এটার মূলকারণ ছিল বাংলাদেশের মানুষ সংস্কার চাচ্ছিল। পরিবর্তন চাচ্ছিল।

তিনি বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না এই থাকবে না, ওই থাকবে না!’ আমরা মনে করি এ কথা বলা মানুষদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করে, আমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি জয়যুক্ত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! তবুও ২৪ বছর ধরে সরকারি বেতন তুলছেন অধ্যাপক জয়নাল!

কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না : সারজিস

আপডেট সময়: ০৮:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬