ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘এনসিপিসহ কয়েকটি দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ হচ্ছে’

  • আপডেট সময়: ০৫:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৬২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিগগিরই দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে। যা বিএনপি ও জামায়াতের বাইরে থাকা দলগুলোর নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তাদের উদ্দেশ্য হবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন।

তিনি আরও বলেন, এই জোট কাজ করবে সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে এবং দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে।

এর আগে, গত ২৩ নভেম্বর ফেনীতে একটি অনুষ্ঠানে রাজনৈতিক জোট গঠনের কথা জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, এই জোটে এবি পার্টি ও এনসিপিসহ কয়েকটি দল থাকবে। জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

‘এনসিপিসহ কয়েকটি দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ হচ্ছে’

আপডেট সময়: ০৫:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫