ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলেমদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন, তারা আমাদের কলিজা: জামায়াত আমির

  • আপডেট সময়: ০৮:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৪৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:‘জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে’ এমন প্রচারণাকে জঘন্য মিথ্যাচার বলে উল্লেখ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আলেমদের নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচার বন্ধ করতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আলেম-ওলামার ব্যাপারে একটা কথা ছড়ানো হচ্ছে, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা থেকে যারা ফারিগ হয়েছেন, শিক্ষা নিয়েছেন সেই মাদরাসাগুলো বন্ধ করে দেওয়া হবে আর মসজিদ থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হবে। এটা জগতের একটা জঘন্য মিথ্যাচার।

তিনি জোর দিয়ে বলেন, কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। ইসলামী শিক্ষা মূলত তারাই এখন ধরে রেখেছেন। আমরা কথায় নয়, কাজে প্রমাণ করব কওমি মাদরাসা মানেই আমাদের কলিজা। ইনশাআল্লাহ। যারা ভয় দেখায় তারা মতলববাজ। আমরা আশা করি তাদের এই মতলব সবাই বোঝে।

নারীদের অধিকার ও অপপ্রচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বলা হয় জামায়াতে ইসলামী বা তার সঙ্গীরা ক্ষমতায় গেলে মা-বোনদের ঘরের বাইরে বের হতে দেবে না। আমাদের মা-বোন, স্ত্রী-কন্যা আছে। তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে, উচ্চশিক্ষা নিতে পারে, তবে বাংলাদেশের প্রত্যেকটি মাকে আমরা সেভাবেই গড়ে তুলব। আমরা মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

নির্বাচনি সহিংসতা বা উত্তেজনার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন আপনারা? একটু মাথাটা ঠান্ডা রাখেন। জুলাই যোদ্ধাদের সম্মান করুন। মা-বোনদের গায়ে হাত তুলবেন না। মায়েদের একটা দীর্ঘশ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে।

বক্তব্যে বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মৃতিচারণ করে জামায়াত আমির বলেন, ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল আবরার, এজন্য তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসী আবরার ফাহাদের রুহকে আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে, আবরার ফাহাদকে আপনাদের কলিজায় একটু জায়গা দিয়ে রাখবেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! তবুও ২৪ বছর ধরে সরকারি বেতন তুলছেন অধ্যাপক জয়নাল!

আলেমদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন, তারা আমাদের কলিজা: জামায়াত আমির

আপডেট সময়: ০৮:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬