ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা একটি মানবিক বাংলাদেশ চাই: জামায়াত আমির

  • আপডেট সময়: ১১:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৫৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আর কোনো আধিপত্যবাদী কিংবা দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা চাই একটি মানবিক বাংলাদেশ।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ও সম্মান পাবে।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা এই দেশ যুবসমাজের হাতে তুলে দিতে চাই। আমাদের প্রার্থীদের ৬২ শতাংশই যুবক। আমরা কাউকে বেকার ভাতা দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী নই; বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আত্মমর্যাদার সঙ্গে বাঁচার ব্যবস্থা করবো।

তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করে বলেন, এ দেশে আইনের শাসন নিশ্চিত করা হবে। সব ধর্মের মানুষ পূর্ণ স্বাধীনতার সঙ্গে নাগরিক অধিকার ভোগ করবেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।

জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! তবুও ২৪ বছর ধরে সরকারি বেতন তুলছেন অধ্যাপক জয়নাল!

আমরা একটি মানবিক বাংলাদেশ চাই: জামায়াত আমির

আপডেট সময়: ১১:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬