ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার

  • আপডেট সময়: ০২:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অবশেষে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দারস্থ হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পেতে আবেদন করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনা এই আবেদন করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। তার আবেদন সংক্রান্ত একটি চিঠির অনুলিপি রয়টার্সের হাতে পৌঁছেছে বলে দাবি করেছে বার্তাসংস্থাটি।

জনরোষের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ও তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার তিনদিনের মাথায় দেশ চালানোর দায়িত্ব গ্রহণ করে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে গণদাবির মুখে অভ্যুথানে গণহত্যার অভিযোগে শুরু হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের বিচার প্রক্রিয়া। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২২ আগস্ট বাতিল হয় শেখ হাসিনার লাল পাসপোর্ট (কূটনৈতিক পাসপোর্ট)। পরবর্তীতে ২০২৫ সালের ৭ জানুয়ারি তার সাধারণ পাসপোর্টও বাতিল ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

এদিকে নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার এই পদক্ষেপকে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী। বাস্তব পরিস্থিতির বিচারে ওই সময় তার এই ঘোষণাকে পলিটিক্যাল স্ট্যান্টবাজি হিসেবে মনে করা হলেও শেখ হাসিনা বেশ কয়েকবারই এমন ঘোষণা দিয়ে আসছিলেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার আসার পরপরই শেখ হাসিনা আবার ঘোষণা দিয়ে বসেন, এ বছরই ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি।

তবে ভারতের সঙ্গে থাকা বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পেতে চায় বর্তমান সরকার। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনাও চলছে।

এ পরিস্থিতিতে তার দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে করা মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা মামলার এসব অভিযোগ অস্বীকার করেছেন।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে তাঁরা বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁরা তাঁদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে তার আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।

এ বিষয়ে জানতে নয়াদিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

অবশেষে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার

আপডেট সময়: ০২:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬