ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ ২০২৭ আয়োজনের ঘোষণা, নিবন্ধন শুরু

  • আপডেট সময়: ০১:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৪১ জন দেখেছে
Spread the love

ঢাকা অফিস,জাফরান আকন্দ:বাংলাদেশের পণ্য ও শিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ব্রাজিলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ আয়োজনের ঘোষণা দিয়েছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)। আগামী ২২ থেকে ২৫ মার্চ ২০২৭ ব্রাজিলের সাও পাওলো শহরের প্রো ম্যাগনো সেন্ট্রো ডি ইভেন্টোসে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকার বারিধারায় হোটেল অ্যাসকট প্যালেসে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
২০২৫ সালে সাও পাওলোতে অনুষ্ঠিত প্রথম ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’র সফলতার ধারাবাহিকতায় এবারের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা নিয়েছে বিবিসিসিআই। আয়োজকদের প্রত্যাশা, নতুন এ প্রদর্শনীর মাধ্যমে ব্রাজিলসহ লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি, রপ্তানি ও বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিবিসিসিআইয়ের পরিচালক আফাফ মুস্তাহিল হক। মূল প্রবন্ধ ও উপস্থাপনা তুলে ধরেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবদিন। তিনি বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা, রপ্তানি বহুমুখীকরণ, বাজারে প্রবেশাধিকার এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ব্রাজিলের রাষ্ট্রদূত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া ভেনচুরা গ্লোবালের প্রতিনিধির অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেলাল উদ্দিন আহমেদ এবং সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন রেজাউল আলম মিরু।
বিবিসিসিআইয়ের উপস্থাপনায় জানানো হয়, বাংলাদেশ ও ব্রাজিলের উৎপাদন, কৃষি ও শিল্প খাতের পারস্পরিক পরিপূরক সক্ষমতা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে বড় সম্ভাবনা তৈরি করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি প্রায় ১৮৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।

ব্রাজিলের বাজারে বাংলাদেশের নিট ও ওভেন পোশাক, ডেনিম, জুতা, চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, ওষুধ, সিরামিক, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, হিমায়িত সামুদ্রিক খাদ্য, প্লাস্টিক, প্যাকেজিং ও হস্তশিল্পের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশে ব্রাজিলের তুলা, অপরিশোধিত চিনি, সয়াবিন তেল, কফি, ভুট্টা, পশুখাদ্যের উপাদানসহ বিভিন্ন কৃষিপণ্যের চাহিদা রয়েছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, চার দিনব্যাপী এ প্রদর্শনীতে বাংলাদেশের উৎপাদনকারী, রপ্তানিকারক ও উদ্যোক্তাদের সঙ্গে ব্রাজিলের আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতা ও বিনিয়োগকারীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। বিশেষ করে ক্রেতা-বিক্রেতার মধ্যে ব্যবসায়িক বৈঠক, রপ্তানি আদেশ সংগ্রহ, পণ্য সোর্সিং, পরিবেশক নিয়োগ এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হবে।
এক্সপোর মাধ্যমে ব্রাজিল ও লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের প্রচার, নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজে বের করা, বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগ আকৃষ্ট করা এবং দুই দেশের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে এক্সপোতে অংশগ্রহণে আগ্রহী বাংলাদেশি উৎপাদনকারী, রপ্তানিকারক, উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদলের সদস্যদের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক নিবন্ধন চলবে ৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। নিয়মিত নিবন্ধনের সময়সীমা ৯ ডিসেম্বর ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭।
নিবন্ধন ও অংশগ্রহণসংক্রান্ত কার্যক্রম বিবিসিসিআইয়ের পাশাপাশি তাদের নিযুক্ত প্রচার ও ব্যবস্থাপনা সহযোগী ভেনচুরা গ্লোবাল এবং সার্ক ট্রেডিং অ্যান্ড ইভেন্টসের মাধ্যমে সমন্বয় করা হচ্ছে।
বিবিসিসিআই জানিয়েছে, বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু করে বড় শিল্পগোষ্ঠী, উৎপাদনকারী ও রপ্তানিকারকদের জন্য এ এক্সপো আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। একই সঙ্গে ব্রাজিলের ব্যবসায়ীদেরও বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, পণ্য সংগ্রহ ও বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

ব্রাজিলে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ ২০২৭ আয়োজনের ঘোষণা, নিবন্ধন শুরু

আপডেট সময়: ০১:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬