ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী মাদরাসায় হামলা-ভাঙচুরের মামলায় রুমীকে আত্মসমর্পণের নির্দেশ

  • আপডেট সময়: ০৯:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদরাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনায় করা মামলায় ভুক্তভোগী শিশুর অভিভাবক শাহজালাল রুমীকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ নভেম্বর) আগাম জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রুমীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রুমীর আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন।

তিনি বলেন, শুনানিতে আদালত তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আমরা নির্ধারিত সময়ের মধ্যে তাকে ওই আদালতে আত্মসমর্পণ করাবো।

মামলার অভিযোগ ও এর পেছনের ঘটনা তুলে ধরে বেল্লাল হোসাইন বলেন, মামলার মূল বিষয় ছিল থাপ্পড়ের পাশাপাশি ১৭ লাখ টাকা চুরির অভিযোগ। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটি মাদরাসায় নগদ ১৭ লাখ টাকা থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন রয়েছে। আমাদের কাছে অভিযোগটি মিথ্যা বলে মনে হয়েছে। তারপরও আমরা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হাইকোর্টে আগাম জামিন চেয়েছিলাম। আদালত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এখন গাজীপুরে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত ২৬ অক্টোবর মাদরাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন শাহজালাল রুমী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

টঙ্গী মাদরাসায় হামলা-ভাঙচুরের মামলায় রুমীকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট সময়: ০৯:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬