ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান

  • আপডেট সময়: ১১:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প্রতিবেদক:স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান বিষয়ে জনসচেতনতা বাড়াতে যশোরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে যশোর জেনারেল হাসপাতাল চত্বরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার এবং সিভিল সার্জন ডা. মাসুদ রানা।

বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন সুস্থ মানুষের দেওয়া রক্ত সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইভাবে মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও অন্য একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জীবনে আলো ফিরিয়ে আনা সম্ভব।

তাঁরা রক্তদান ও মরণোত্তর চক্ষুদান সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

যশোরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান

আপডেট সময়: ১১:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬