ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এলপি গ্যাসের দাম কমলো, সন্ধ্যা থেকে কার্যকর

  • আপডেট সময়: ০৯:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি দিয়ে দেশের বাজারে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। চলতি জুন মাসের জন্য প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ জুন) বিকেলে বিইআরসির দেওয়া নতুন এই সিদ্ধান্ত আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল, যা এখন ৫৫ টাকা কমে ১ হাজার ৮৮৫ টাকা হলো। এর আগে এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম বড় অঙ্কে বাড়ানো হয়েছিল। প্রথমে ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা এবং পরবর্তীতে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই তুলনায় জুনের এই দাম কিছুটা স্বস্তি দেবে গ্রাহকদের।

এলপিজির পাশাপাশি স্বস্তি এসেছে গাড়িচালকদের জন্যও। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৯ পয়সা কমানো হয়েছে। ফলে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা।

এর আগে গত ৩ মে শেষবারের মতো অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল, তখন প্রতি লিটারে মাত্র ২ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ৮৯ টাকা ৫২ পয়সা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অধিদফতর

এলপি গ্যাসের দাম কমলো, সন্ধ্যা থেকে কার্যকর

আপডেট সময়: ০৯:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬