ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

  • আপডেট সময়: ০৫:১৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৪৪ জন দেখেছে
Spread the love

মিঠুন চক্রবর্তী, ঝালকাঠি প্রতিনিধি:মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় প্রবক্তা, সাবেক রাস্ট্রপতি, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে রাজাপুর উপজেলা অডিটোরিয়ামে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

সভায় সৈয়দ নাজমুল হক ও রাজাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রাব্বি এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

দোয়া ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাছুম বিল্লাহ পারভেজ, ঝালকাঠি জেলা শখার যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান, দুবাই যুবদলের সফল সাবেক সভাপতি মাহমুদুল হাসান ফেরদৌস প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত অল্প সময়ে এ দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে এক বিশাল ও ইতিবাচক পরিবর্তন এনেছিলেন। তার দায়িত্ব পালন ও দেশপ্রেম ছিল অতুলনীয়।

তিনি আরও বলেন, ‘দেশকে স্বৈরাচারমুক্ত ও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে আমরা দীর্ঘ ১৭ বছর রক্তক্ষয়ী আন্দোলন-সংগ্রাম করেছি। বিগত তিন মাস ধরে আপনারা দেশের প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের গুণাবলী দেখছেন তাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠন করতে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অধিদফতর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:১৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬