ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বিজয়ী

  • আপডেট সময়: ১১:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তার এই বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডাঃ খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তিনি ডাঃ খালিদুজ্জামান থেকে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।

বগুড়া-৬ আসনে স্থানীয়ভাবে প্রাপ্ত ১১৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল অনুযায়ী, তার প্রাপ্ত ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় দ্বিগুণেরও বেশি।

নির্বাচন সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ১১৬টি কেন্দ্রে তারেক রহমান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট।

অর্থাৎ ১১৬ কেন্দ্র শেষে তারেক রহমান ৮৯ হাজার ৪৭১ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! তবুও ২৪ বছর ধরে সরকারি বেতন তুলছেন অধ্যাপক জয়নাল!

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বিজয়ী

আপডেট সময়: ১১:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬