ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরকে বিভাগসহ যেসব প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

  • আপডেট সময়: ০৭:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নির্বাচনে জনগণের রায় পেলে ফরিদপুর বিভাগ বাস্তবায়নসহ এলাকার কৃষি ব্যবস্থাপনার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ফরিদপুরের জনসভায় তিনি এসব পরিকল্পনার কথা জানান।

এর আগে বরিশালের সমাবেশ শেষ করে দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। এরপর ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।

তারেক রহমান বলেন, ফরিদপুরবাসীর যদি সমস্যার সমাধান হয়, বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে। এছাড়া বৃহত্তর ফরিদপুর কৃষি প্রধান এলাকা। পাট শিল্প এই অঞ্চলের অন্যতম প্রধান খাত। ক্ষমতায় গেলে এই পাট রপ্তারি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা রয়েছে বিএনপির।

আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগে ফরিদপুরের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে তিনি আরও বলেন, ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। যেন শুষ্ক মৌসুমে পানি সমস্যার সমাধান হয়। জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। জনগণের সমর্থন থাকলে যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে বিএনপি।

স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষি এবং শিল্প উভয় খাত গড়ে তুলতে চাই, যেন স্থানীয় মানুষ কর্মসংস্থানের মাধ্যমে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

নারী উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দেশের অর্ধেক নারী গোষ্ঠীকে পিছিয়ে রাখলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আর তাই প্রত্যেক গৃহীণির কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এরফলে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে এবং দেশও এগিয়ে যাবে। এছাড়া হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই যেন গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে ছোটো অসুস্থতার চিকিৎসা দেয়া যায়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুর সফরে গেলেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমণকে কেন্দ্র করে পুরো ফরিদপুর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন হাজার হাজার নেতাকর্মী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! তবুও ২৪ বছর ধরে সরকারি বেতন তুলছেন অধ্যাপক জয়নাল!

ফরিদপুরকে বিভাগসহ যেসব প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

আপডেট সময়: ০৭:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬