ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি শিবিরের নতুন কমিটিতে সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক

  • আপডেট সময়: ০৭:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৬৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। শাখা সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দিন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান (কাজী আশিক)।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী সাবেক প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ঢাবি শাখার সদস্যদের নিয়ে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সদস্য সমাবেশ এ কমিটি গঠিত হয়।

কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিন খানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন মনোনীত হয়েছেন।

দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! তবুও ২৪ বছর ধরে সরকারি বেতন তুলছেন অধ্যাপক জয়নাল!

ঢাবি শিবিরের নতুন কমিটিতে সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক

আপডেট সময়: ০৭:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬