ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক: নুর

  • আপডেট সময়: ০৫:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৭৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ভাষণের আগে নির্বাচন নিয়ে যত সংশয় ছিল সব কেটে গেছে। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, কারণ সকল দলের কথা মাথায় রেখেই তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, আলাদাভাবে নির্বাচন এবং গণভোট আয়োজনের পর্যাপ্ত সময় নেই। একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, সামগ্রিকভাবে সকল দলের আবেদনকে বিবেচনা করেই প্রধান উপদেষ্টা একটি ভারসাম্য আনার চেষ্টা করেছেন। এখন আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধোঁয়াশা নেই।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক: নুর

আপডেট সময়: ০৫:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫