ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টনে ৮ দলের মহাসমাবেশ শুরু

  • আপডেট সময়: ০৭:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৭৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ‍রাজধানীর পল্টনে সমমনা আটটি রাজনৈতিক দলের সমাবেশ শুরু হয়েছে।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়।

ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় পতাকা, প্রতীক ও প্ল্যাকার্ড হাতে সমাবেশে যোগ দিতে এসেছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশস্থল। তাদের হাত ও মাথায় দলীয় এবং দেশের পতাকা। কণ্ঠে বিভিন্ন স্লোগান। এ সময় তাদের ‘জুলাই সনদ বাস্তবায়ন কর, গণভোটের তারিখ দাও’, ‘লেভেল প্লেয়িং ফিল্ড চাই’ স্লোগান দিতে দেখা যায়।

এদিকে পল্টনের মহাসমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসছেন জামায়াত, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সমমনা আট রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। বক্তব্য দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

পল্টনে ৮ দলের মহাসমাবেশ শুরু

আপডেট সময়: ০৭:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫