ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার সারাদেশে বিএনপির র‌্যালি

  • আপডেট সময়: ০৯:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৭২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী বৃহস্পতিবার প্রতিবাদ ও সংহতি র‌্যালি করবে বিএনপি।

বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। এ ছাড়া একই দিন দেশব্যাপী সব মহানগরে উল্লিখিত কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

বৃহস্পতিবার সারাদেশে বিএনপির র‌্যালি

আপডেট সময়: ০৯:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫