ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাহামায় ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রীর ইঙ্গিত

  • আপডেট সময়: ০৭:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
  • ১৭৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে বাহামা দ্বীপপুঞ্জে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। আনুষ্ঠানিকভাবে এ সংখ্যা জানানো হলেও দেশটির স্বাস্থ্যমন্ত্রী সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘মৃ্তের সংখ্যা নিয়ে আমাদের এমন কিছু শুনতে হবে, যার জন্য আমরা প্রস্তুত নই।’খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবীয় অঞ্চলের অন্যতম এই শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে গোটা বাহামা দ্বীপপুঞ্জ এখন বিধ্বস্ত। জাতিসংঘ জানিয়েছে, দ্বীপপুঞ্জটিতে ৭০ হাজার মানুষের জরুরি মানবিক ত্রাণ সহায়তা দরকার।

সরকারি কর্মকর্তারা অ্যাবাকো দ্বীপপুঞ্জে মরদেহ বহনকারী ২০০টি ব্যাগ এবং সেসব কাজে বিশেষজ্ঞ ব্যক্তিদের পাঠিয়েছে সরকার। ডোমিয়ানের আঘাতে সবচেয়ে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চল। তারা বলছে, অ্যাবাকো ও গ্রান্ড বাহামা দ্বীপপুঞ্জে প্রায় সহস্রাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

বাহামা দ্বীপপূঞ্জের উত্তরাঞ্চলে ব্যাপক আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় ডোরিয়ান। দ্বীপপুঞ্জটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন ওই অঞ্চলে তাণ্ডব চালায়। সেটি দূর্বল হয়ে যুক্তরাষ্ট্রের সাউথ ও নর্থ ক্যারোলিনার দিকে অগ্রসর হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

পল্লীবিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদার দের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

বাহামায় ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রীর ইঙ্গিত

আপডেট সময়: ০৭:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯