ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরতালের ডাক বিএনপির

  • আপডেট সময়: ০৮:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ১২৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ হরতালের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর পর সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে আসছে দলটি। একইসঙ্গে সমমনা দলগুলো কর্মসূচি দিয়ে যাচ্ছে।

ট্যাগ
জনপ্রিয়

ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলায় ২২ জন নিহত

হরতালের ডাক বিএনপির

আপডেট সময়: ০৮:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩