ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনেই সরকারের পতন হবে: আফরোজা আব্বাস

  • আপডেট সময়: ০৬:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ১০৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে মেহেরপুর শহরের সাহাজিপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকারের সমালোচনা করে আফরোজা আব্বাস বলেন, তারা ৩০ তারিখের নির্বাচন ২৯ তারিখ রাতে করেছে। আবার নির্বাচন কমিশন গঠন নিয়ে নাটক করছে। একটি ঘটনা আড়াল করতে আরেকটি ঘটনার জন্ম দেয় এ সরকার।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচন কমিশন কখনোই মেনে নেবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে বিএনপি নির্বাচন করবে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আরো বলেন, বিএনপির আন্দোলন যতবারই ত্বরান্বিত হয় ততবারই করোনার দোহাই দিয়ে জনগণকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে সরকার। আসলে সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়। কারণ প্রতিটি সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি বলে দেয় বিএনপি জনগণের দল। আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ডিসেম্বরকে টার্গেট করে শ্রমিক আন্দোলন, নেপথ্যে আওয়ামী লীগ: গোয়েন্দা প্রতিবেদন

আন্দোলনেই সরকারের পতন হবে: আফরোজা আব্বাস

আপডেট সময়: ০৬:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২