ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারা পরিবহন ধর্মঘট ডেকেছে আমার জানা নেই: শাজাহান খান

  • আপডেট সময়: ০২:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ১১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাড়িঘোড়া বন্ধ রাখার ঘটনা পরিবহন ধর্মঘট নয়। কারা এ পরিবহন ধর্মঘট ডেকেছে আমার জানা নেই। মালিক বা শ্রমিকদের কোনো সংগঠন এ ধর্মঘট ডাকেনি।’

শনিবার (৬ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান খান।

তিনি বলেন, ধর্মঘট ডাকতে হলে নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকতে হয়। সুতরাং এটাকে ধর্মঘট বলা যাবে না। কেউ কেউ ব্যবসায়ীকভাবে লোকসানের শঙ্কায় গাড়ি বন্ধ রাখছে। এটি আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয়।

এর আগে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।

এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি দাওয়ার ব্যাপারে আশ্বস্ত করে বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া মাসিক ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ডিসেম্বরকে টার্গেট করে শ্রমিক আন্দোলন, নেপথ্যে আওয়ামী লীগ: গোয়েন্দা প্রতিবেদন

কারা পরিবহন ধর্মঘট ডেকেছে আমার জানা নেই: শাজাহান খান

আপডেট সময়: ০২:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১