ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

  • আপডেট সময়: ০২:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ১১৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ কর্মসূচি রয়েছে বিএনপির। সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মিছিল করার কথা।

তবে তার আগেই সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। এর মধ্যেই সকাল ১০টার দিকে কার্যালয়ের গেইটের সামনে দলের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করবই।’

পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরণ বারী বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তবে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলের কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁদেরকে। পল্টন কার্যালয়ের সামনেও কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছেন তাঁরা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ডিসেম্বরকে টার্গেট করে শ্রমিক আন্দোলন, নেপথ্যে আওয়ামী লীগ: গোয়েন্দা প্রতিবেদন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

আপডেট সময়: ০২:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১