ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করবো: শাহজাহান

  • আপডেট সময়: ০৩:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • ১৩৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, দুশাসন থেকে মুক্তি পেতে শেখ হাসিনার পদত্যাগের আওয়াজ তুলতে হবে। আজকের এই ভোট থেকে শিক্ষা নিয়ে রাস্তায় নেমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করবো।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে বিএনপি আয়োজিত প্রতিবাদ মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শাহজাহান বলেন, যে আসনে সালাহউদ্দিন আহমেদ বার বার নির্বাচিত হয়েছেন, সেখানে তিনি তিন হাজার ভোট পেয়েছেন এটা বিশ্বাসযোগ্য নয়। এ প্রহসনের নির্বাচন আমরা মানি না। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে।

যাত্রাবাড়ী থানা বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন সরদারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-৫ এ ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

এর আগে মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল এসে জড়ো হয় আইডিয়াল স্কুলের সামনে। তারা নির্বাচন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করবো: শাহজাহান

আপডেট সময়: ০৩:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০